প্রকাশিত: ১৭/০৮/২০১৭ ৪:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগ তারবিহীন পেসমেকার স্থাপন করতে সক্ষম হয়েছে।

সরকারী হাসপাতালে এই প্রথম এবং বাংলাদেশে এটি দ্বিতীয় তারবিহীন পেসমেকার স্থাপন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর ফলে হৃদযন্ত্রের অস্ত্রোপচারে আরেকধাপ এগিয়ে গেল চট্টগ্রাম।

রোববার (১৩ আগস্ট) এক রোগীর হৃদপিণ্ডে আমেরিকান মেডট্রনিক ব্রান্ডের সবচেয়ে আধুনিক পেসমেকারটি স্থাপন করা হয়। রোগীর নাম গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি মিরসরাই উপজেলার নাহেরপুরের বাসিন্দা।

হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের নেতৃত্বে সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. আশীষ দে ও ডা. বিপ্লব ভট্টাচার্য নতুন ডিভাইসটি সফলতার সঙ্গে সংযোজন করেন।

চট্টগ্রামে পেসমেকার স্থাপন নিয়মিত হলেও তারবিহীন (লিডলেস) পেসমেকার স্থাপন এটিই প্রথম বলে জানিয়েছেন হৃদরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. ছালমা নাহিদ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer