প্রকাশিত: ২৯/০৫/২০২০ ৯:২২ পিএম
ফাইল ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ফাইল ছবি

চকরিয়ায় আবুল হোসেন নামক আরো একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তির বাড়ি চকরিয়া পৌরসভার কাজীর পাড়া এলাকায়। বৃহস্পতিবার ২৯মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৫মে মাওলানা সিরাজ উল্লাহ নামক চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হাল কাকরার বাসিন্দা ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এনিয়ে গত ৫ দিনে চকরিয়ায় ২ জন করোনা রোগী মৃত্যুবরণ করলো। আজ মারা যাওয়া আবুল হোসেন সহ কক্সবাজার জেলায় মোট করোনা রোগী মৃত্যুবরণ করেছে ১১জন।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer