প্রকাশিত: ২৭/০৮/২০২১ ৪:৪৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বুধবার ২৭ আগস্ট সকালে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার এর দিকনির্দেশনায়,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র সার্বিক তত্বাবধানে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন’র নেতৃত্বে

এস আই আল আমিন ও এএসআই মোঃ অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান।সকাল ৭ টা ১৫ মিনিটের সময় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের বেতবনিয়া বাজারের প্রবেশমুখে একটি প্রাইভেট কার সন্দেহজনক থামিয়ে তল্লাশী করে।এতে কার গাড়ীর স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মুল্য ২ কোটি ৬৮ লাখ টাকা।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer