প্রকাশিত: ২৫/০২/২০১৭ ১০:০১ পিএম

শরীয়তপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতের এ ঘটনায় আজ শনিবার সকালে মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

বিকেলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, উপজেলার বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। আটক শহীদুল ইসলাম বেপারী ওই গ্রামেরই বাসিন্দা। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতিত ছাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। গতকাল শুক্রবার রাত ৯টায় পড়াশোনা শেষ করে সে পাশের চাচার ঘরে ঘুমাতে যায়। রাতের কোনো একসময় ঘরের দরজার ছিটকানি খুলে কয়েক যুবক মেয়েটিকে বাইরে নিয়ে ধর্ষণ করে। পরে তাঁকে বাড়ির পাশের একটি ক্ষেতে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে- শহীদুল ইসলাম বেপারী, ইয়াসিন খাঁ, পারভেজ মুন্সী ও ইকবাল হোসেনকে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer