প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৫৮ পিএম

jamnagar-poonamben-sm20160516162036ঢাকা: নিজ নির্বাচনী এলাকার বস্তি পরিদর্শনে গিয়ে ময়লাযুক্ত নর্দমায় পড়ে গড়াগড়ি খেলেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের এক নারী সংসদ সদস্য (এমপি)।

সাধারণ মানুষের খোঁজ নিতে গিয়ে রীতিমত হাসির খোড়াকে পরিণত হয়েছেন পুনামবিন নামের ক্ষমতাসীন বিজেপি-এর ওই এমপি।

সোমবার (১৬ মে) সকালে রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ৩৩০ কিলোমিটার দূরের জামনগর শহরের একটি বস্তিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সকালে জামনগরে একটি বস্তি পরিদর্শনে যান তিনিসহ আরও কয়েকজন। সিমেন্টের তৈরি একটি স্লাবের ওপর দাঁড়িয়ে ছিলেন এই জনপ্রতিনিধি। খোঁজ নিচ্ছিলেন এলাকার মানুষের নানা অভাব-অভিযোগের।

হঠাৎ তাদের ভারে স্লাবটি ভেঙে যায়, আর তাতেই যত বিপত্তি! এমপিসহ তার সঙ্গীরা ততক্ষণে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন ১০ ফুট গভীর নর্দমার ময়লা-আবর্জনায়। 

এ সময় স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, নর্দমায় পড়ে এমপি সাহেবের পুরো শরীর ময়লায় মাখামাখি হলেও বেশি চোট লেগেছে মাথায়। হাসপাতালে এখন তিনি চিকিৎসা নিচ্ছেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...