প্রকাশিত: ০৮/১০/২০১৬ ১১:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

819cb25146aabeffcc5c266471fcdc2f-57f87bf331a8fগাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।

উল্লেখ্য গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়।বাংলাট্রিভিউন

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...