প্রকাশিত: ১৩/০৫/২০১৬ ৯:১৯ পিএম

Exam20160513132831পিরোজপুরের ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী রেশমা আক্তার গণিত বিষয়ে অংশ নেয়নি। কিন্তু তারপরও বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে তাকে পাস দেখানো হয়েছে। সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রেশমা আক্তার।

সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিংহখালী বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই বিদ্যালয় থেকে ব্যবসা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিল। গণিত ছাড়া বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নেয়। বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তার জিপিএ-৪.০৬ পেয়ে পাস করার বিষয়টি দেখানো হয়েছে।

বিষয়টি জানতে চাইলে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ভুল করে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer