প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৪:৩৯ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও

চকরিয়া উপজেলার খুটাখালীতে মসজিদের পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত শিশুর নাম মো: আবদুল্লাহ (৯)। সে বর্ণিত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেদাকচ্ছপিয়া গ্রামের মৌলভী সিকান্দরের বড় পুত্র। রোববার ১৪ আগষ্ট সন্ধ্যার সময় ঘটে এ ঘটনা।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, আবদুল্লাহ রোববার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে মসজিদের পুকুরে গিয়ে খেলা করেন। খেলার চলে এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর সোমবার ১৫ আগষ্ট সকালে তার লাশ পানিতে ভেসে উঠে। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্র্তী চিকিৎসকের নিকট নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার মো: ছলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনকে অবহিত করার পর শিশুটিকে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer