উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০১/২০২৬ ৭:৫২ এএম , আপডেট: ২৩/০১/২০২৬ ১১:১৯ পিএম

কক্সবাজার-৪ আসনে (উখিয়া ও টেকনাফ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, বার্মায় চলমান গৃহযুদ্ধে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, সেটা আমরাই তৈরি করতে পারবো। তখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপিই একমাত্র দল যারা সরকারে গেলে বার্মায় শান্তি ফেরাতে পারবো, অতীতে সে প্রমাণ রেখেছি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কক্সবাজারের টেকনাফে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, নিজ দেশে মাদকের আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্র অনেক দূরের দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে যা আপনারা দেখেছেন। আমরা বার্মায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করবো, যদি তাতে ব্যর্থ হই দেশের স্বার্থে যা প্রয়োজন তাই করবো। এক্ষেত্রে জনগণের সমর্থনের বিকল্প নেই।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, টেকনাফ একসময় পর্যটকে মুখরিত ছিল, এখানকার ব্যবসা-বাণিজ্য সব পর্যটক নির্ভর ছিল। কিন্তু দুঃখের বিষয়, দিনে দিনে তা হ্রাস পেয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চাই।

সভায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ উখিয়া ও টেকনাফ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রসঙ্গত, চারদলীয় ঐক্য জোট সরকারের আমলে (২০০১-২০০৬) শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের হুইপ ছিলেন। মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে কক্সবাজার-৪ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...