প্রকাশিত: ০১/০৭/২০১৬ ৮:৫৬ পিএম , আপডেট: ০১/০৭/২০১৬ ৮:৫৭ পিএম

pic 2~1মাহমুদুল হক বাবুল, উখিয়া

উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের চুরিকাঘাতে অনরেজিষ্ট্রাট ক্যাম্প কমিটির সাবেক চেয়ারম্যান মাষ্টার রাকিব উল্লাহ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২ টার দিকে ফুটবল খেলার মাঠ এলাকায়। জানা গেছে, আনরেজিষ্ট্রাট ক্যাম্প কমিটির চেয়ারম্যান মাষ্টার রাকিব উল্লাহ জুমার নামাজ আদায় করার পর ডি Ñ১ ব্লক এলাকার ফুটবল খেলার মাঠের পার্শ্বের একটি দোকানে বসে আড্ডা দেওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে একই ক্যাম্পের মইঙ্গা রাকিব উল্লার সাথে কথা কাটা কাটির তর্কে জড়িয়ে পড়ে, এ সময় তর্ক Ñ বিতর্কের খবর এলাকায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে মইঙ্গার ছেলে কালো ধারালো চুরি দিয়ে মাষ্টার রাকিব উল্লাহকে এলোপাতাড়ি আঘাত করে মাঠিতে ফেলেদে। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে অস্ত্রধারীদের কবল থেকে উদ্ধার করে কুতুপালংস্থ এম এস এফ হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক আশংখ্যাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে কুতুপালং ক্যাম্প আইসি মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...