প্রকাশিত: ১০/০৭/২০২১ ৫:৫৬ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। বৃহস্পতিবার (৮ জুলাই) করোনায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়। তার আগের দিন বুধবার (৭ জুলাই) প্রথমবারের মতো মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এছাড়া গত সপ্তাহের সোমবার (৫ জুলাই) ১৬৪ ও মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জন মারা যান। জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিদিন মারা যাচ্ছেন ১৩০ জনের বেশি মানুষ।

এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে। এর আগে বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এক দিনে ছিল সর্বোচ্চ। তার আগে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ২৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ জন ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১২১ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ১৮৯ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ৩৭৫ জন এবং নারী ৪ হাজার ৮১৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১, ৪১ থেকে ৫০ বছরের ২২, ৩১ থেকে ৪০ বছরের ১৩, ২১ থেকে ৩০ বছরের ৫ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer