টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার
বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

করোনা পজিটিভ হওয়ার ৪ দিন পর মারা গেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জের লিংকরোড বিট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সোফিউর রহমান।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিট কর্মকর্তা মো. সোফিউর রহমানের মৃত্যুর খবরটি জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, সোফিউর রহমান ৪ দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। আজ তার মৃত্যু হয়েছে। এতে বন অধিদপ্তর কক্সবাজারের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
পাঠকের মতামত