উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৬:০৬ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক তাহসিন হোসাইনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে লাবণী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাহসিন হোসাইন কুমিল্লা সদর দক্ষিণের ঠাকুরপাড়ার মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. উসমান ও বিচকর্মী বেলাল হোসেন।

মো. উসমান বলেন, ‘শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে তাহসিন। এ সময় এক পর্যটক পানিতে ভেসে যাচ্ছে দেখে তাহসিন তাকে বাঁচাতে যায়। পরবর্তীতে সে নিজেই নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৩টার দিকে লাবণী পয়েন্টে তাকে পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...