ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ৮:২৯ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছেন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিন (৫২)। একই ঘটনায় তার ছেলে নিলয় (২২) জীবিত উদ্ধার হয়েছেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে জেলা প্রশাসন ও সৈকতকর্মীদের যৌথ অভিযান অব্যাহত।

আজ শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হেলালের বাবা মৃত আনোয়ার মেম্বার। তাদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হাসপাতাল সড়ক এলাকায়।

জেলা প্রশাসনের বিচকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার বিকালে হেলাল উদ্দিন ছেলেকে নিয়ে সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে বাবা-ছেলে দুজনই পানিতে তলিয়ে যান।

ঘটনাটি দেখে সৈকতে থাকা লোকজন ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাদের চেষ্টায় ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হেলাল উদ্দিন সাগরের প্রবল স্রোতে ভেসে যান।

ঘটনার পরপরই জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বিচকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer