ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ৪:৪৩ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে ইয়াছিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট ও কলাতলীর মধ্যবর্তী সার্ফিং ক্লাবসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন রামু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া ফুলবাগ সড়ক এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. আলী হোসেন। তিন ভাইবোনের মধ্যে ইয়াছিন ছিলেন সবার বড়।

ইয়াছিনের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে তিনি তিন বন্ধু শাহিদ, সোহান ও ওয়ালিদকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান। প্রথমে তারা কলাতলী এলাকায় ঘোরাঘুরি করেন। পরে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী সার্ফিং ক্লাবসংলগ্ন সৈকতে গিয়ে চার বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন।

এ সময় হঠাৎ প্রবল ঢেউ ও তীব্র স্রোতে ইয়াছিন ভেসে যেতে থাকেন। তাকে বাঁচাতে তার এক বন্ধু হাত ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে স্থানীয়রা ও সংশ্লিষ্টরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ ঘটনায় বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer