ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৬/২০২৬ ৬:১৬ পিএম

কক্সবাজার বিমানবন্দরে ঢাকা-গামী একটি ফ্লাইটে ওঠার আগে জেসমিন আক্তার নামে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

রবিবার (২১ জুন) নভোএয়ারের ফ্লাইটে ওঠার আগে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা পিতা হারুন মিয়ার মেয়ে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (ভিকিউ-৯২২)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান। এ সময় ওই নারীর বহন করা ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। পরে সেখানে থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জেসমিনকে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer