প্রকাশিত: ০৬/০৯/২০২১ ৮:৪৮ এএম

কক্সবাজার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দালাল বিরোধী অভিযান চলছে র‌্যাবের। সেই অভিযানে আটকা পড়েছে সাংবাদিক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে অপকর্ম করা সৈয়দ আলম (৪৫) প্রকাশ শিমুল। পাসপোর্টের গ্রাহক সেজেই অভিনব কায়দায় শিমুলকে আটক করে র‌্যাব। সরকারী প্রতিষ্ঠানে গণউপদ্রব বন্ধের নির্দেশের পরেও তা অব্যাহত থাকার অপরাধের আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর ও কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসানের নেতৃত্বে গতকাল ৫ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলা অভিযানে আটক ২০ জনের মধ্যে পাসপোর্ট অফিসের দালাল শিমুলকে আটক করা হয়।
এসময় শিমুলের কাছে বেশ কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, শিমুলের বিরুদ্ধে অভিযোগ অনেক আগের। কিন্তু শিমুল কারো সাথে ফোনে লেনদেন করেননা। তাই কৌশলে র‌্যাবের এক সদস্য পাসপোর্ট বানানোর নামে তার সাথে লেনদেন করতে আসে এবং আটক করে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer