ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ৮:১১ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান।

সোমবার (২৭ জুলাই) উপজেলার মাতারবাড়ি দক্ষিণ সিকদার পাড়ার একটি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান ওসি।

আটককৃতরা হলেন মো. শাহেদ (২১) পিতা আমির আলী, মো. আলফাজ (২৬) পিতা নাছির উদ্দিন। উভয়ের বাড়ি মাতারবাড়ির দক্ষিণ সাইরার ডেইল এলাকায়।

ওসি মো. আবদুস সুলতান জানান, পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে অনলাইন জুয়ার ডিভাইস উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মহেশখালী উপজেলায় যারা অনলাইন জুয়ার সাথে যুক্ত তাদের আটক করতে মহেশখালী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer