প্রকাশিত: ২৮/১০/২০১৬ ৫:১২ পিএম , আপডেট: ২৮/১০/২০১৬ ৫:১৪ পিএম

ডেস্ক রিপোর্ট::

কক্সবাজার শহরে আবাসিক এক হোটেল থেকে ‘গলায় ফাঁস লাগিয়ে’ আত্মহত্যাকারী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করেছে।শুক্রবার দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ভোলা বাবুর পেট্রোল পাম্পের সামনে অবস্থিত আবাসিক হোটেল আল নিজাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।নিহত মো. আলী হোসেন ওরফে রুবেল (২৬) কুমিল্লার আলীপুর এলাকার মোহাম্মদ আজাদের ছেলে বলে হোটেল কক্ষ ভাড়া নেওয়ার নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে।এসআই রহিম হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার বিকালে আলী হোসেন কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রাতে কক্ষে প্রবেশের পর সকাল পর্যন্ত বের হননি। পরে বেলা ১২ টার দিকে রুম চেক আউট করতে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।“এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে পুলিশ সেখানে যায়। কক্ষটি ভিতর থেকে খিল আটকিয়ে রাখা পুলিশ দরোজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ফ্যানের সাথে প্লাষ্টিক জাতীয় দঁড়িতে ঝুলন্ত অবস্থায় আলী হোসেনের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। হোটেলের নিবন্ধন খাতায় তার উল্লেখ করা মোবাইল নম্বরটিও (০১৮১৮-১৫১৪৮৩) বন্ধ পাওয়া গেছে।”রহিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer