উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ৭:১০ এএম

কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা, স্থানীয়ভাবে পরিচিত মিশুকের ধাক্কায় নিহত হয়েছেন শাকের উল্লাহ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী।

নিহত শাকের উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

রবিবার সন্ধ্যায় উপজেলার মধুয়ারডেইল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শাকের উল্লাহ মোটরসাইকেলযোগে সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মিশুকের সঙ্গে মুখোমুখি হয় সংঘর্ষ। এতে তিনি গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন সড়কে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনায়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer