ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ৭:৩৮ এএম

কক্সবাজারের ঈদগাঁওতে জমি বিরোধের জেরে মা ও মেয়েকে খুনের মামলায় আবুল কালাম নামের প্রধান আসামির মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগপত্রে (চার্জশিটে) অভিযুক্ত অপর ২ নারীকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা জন্নাতুল ফেরদৌসকে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় আজিজুল হক বাদি হয়েছে ২২ জানুয়ারি আবুল কালামকে প্রধান আসামি করে ৪ জনের নামের ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা ছিলেন প্রধান আসামির ভাই আবুল তাহের, প্রধান আসামির স্ত্রী হামিদা বেগম, আবু তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই আবু তাহেরকে অব্যাহতি প্রদান করে অপর ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বিচারকার্য শুরু করে বৃহস্পতিবার এই আদেশ প্রদান করেন। আদেশ প্রদানকালে আসামিদের ৩ জনই আদালতে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer