উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ৮:৩২ এএম

কক্সবাজারের বন্যাকবলিত পেকুয়া ও চকরিয়া উপজেলায় দুই হাজারের বেশি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৮ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে রোববার পেকুয়া উপজেলায়ও একই ধরনের চিকিৎসা শিবির পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, দুই দিনের এই চিকিৎসা কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশের প্রতিরক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। বন্যাকবলিত এলাকায় পরিচালিত এ চিকিৎসা কার্যক্রম দুর্গত মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধেও সহায়ক হবে বলে তারা আশা করছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer