উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ৭:১৪ পিএম

কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া সার্ভিস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে একজন শিশু মারা গেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে নিহত লোকটি গাড়ির ড্রাইভার বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...
Single Page Footer