প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৩:৫৩ পিএম

Cox-Yaba-RAB-3_1ইমাম খাইর::
কক্সবাজার-টেকনাফ সড়কের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে দুই কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৫১,৬০০ ইয়াবাসহ পাচারকারী আটক করেছে র‌্যাব।
আটক পাচারকারী মো. বেলাল হোসেন রামু থানার পানিরছড়া এলাকার শহর আলীর ছেলে।
এ সময় ইয়াবা বহনকারী মাইক্রো ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ কক্সবাজার এর কোম্পানী অধিনায়ক এএসপি মো. শরাফত ইসলাম জানান, আমাদের কাছে সংবাদ ছিল একটি মাইক্রোতে করে টেকনাফ থেকে বড় ধরণের ইয়াবার চালান আসছিল। ওই সংবাদের সুত্র ধরে ইয়াবা বহনকারী মাইক্রোবাস (যার নং- ঢাকা মেট্টো চ -৫১-১০৫৩) তল্লাসী চালিয়ে ৫১,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় এসব ইয়াবার সঙ্গে সম্পৃক্ত মো. বেলাল হোসেনকে আটক করা হয়।
এএসপি শরাফত আরো জানান, আসামীকে জিজ্ঞাসা করলে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে। আসামী পেশাদার মাদকপাচারচক্রের সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer