উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১২/২০২৩ ৬:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী।

জেলায় মোট ডেঙ্গু রোগীর ৮১ দশমিক ৫৮ শতাংশই রোহিঙ্গা বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শাহ ফাহিম আহমদ ফয়সাল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ অগাস্ট পর্যন্ত এ জেলায় মোট ১৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১১ হাজার ২০৭ জনই রোহিঙ্গা। আর সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

গত সাত দিনে জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৬; যার মধ্যে এক হাজার ৮৩০ জন রোহিঙ্গা।

সিভিল সার্জন কার্যালয়ের ফয়সাল জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা আশ্রয় শিবির ও তার আশপাশের এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আশ্রয় শিবিরের ১, ১ (পশ্চিম), ১ (পূর্ব), ৩, ৪, ৯, ১৭ নম্বর শিবির সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ; যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ৩ নম্বর শিবিরে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক আবু তোহা মো. আর. হক ভূঁইঞা বলেন, আশ্রয় শিবিরগুলো ঘনবসতিপূর্ণ, অপরিচ্ছন্ন নালা ও যেখানে-সেখানে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়ছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কমে আসবে।

২০২২ সালে কক্সবাজারে ডেঙ্গুতে মোট ১৯ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছিলেন; যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ রোহিঙ্গা। একই বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন; যার মধ্যে রোহিঙ্গা ২৬ জন।

-বিডিনিউজ

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...