ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ১১:১১ এএম

কক্সবাজারে ইয়াবা মামলায় আসল আসামীর বদলে প্রক্সি দিতে এসে মামুন নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।রোববার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, টেকনাফ থানার ১ লাখ ১৬ হাজার ইয়াবা মামলার ফৌজদারী মিস মামলা ১৮৫২/২৩ নং মামলার পলাতক আসামী সাবরাং পানছড়ি এলাকার আলী আহামদের ছেলে তোফায়েল আহামদ জামিন নিতে আসেন জেলা ও দায়রা জজ আদালতে। কিন্তু আদালতে হাজির হন তোফায়েলের বদলে মামুন নামের এক যুবক। পরে বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আইডি কার্ড দেখাতে বলা হয়। তখন টাকার বিনিময়ে তোফায়েল আহামদের বদলে মামুন আদালতে হাজির হন বলে স্বীকার করে। পরে আদালত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer