নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১১:৩৬ এএম

কক্সবাজারের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। তারা হলেন—টেকনাফ থানার উত্তর পাড়া (৮নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার (১০ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়, যেখানে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer