প্রকাশিত: ০৭/১১/২০১৯ ২:০১ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পদের বিষয়ে অনুসন্ধানের তথ্য জানার জন্য তাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালে স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে সম্পদের যে বিবরণী ফরিদ দুদকে দাখিল করেছিলেন তাতে অসঙ্গতি পাওয়ায় তাকে ও তার স্ত্রী নুর আকতার জাহানকে তলব করে দুদক।

অভিযোগের সত্যতা যাচাইয়ে ৬ নভেম্বর তাদের তলব করে চিঠি দেয়া হয়। তবে আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ হাজির হলেও তার স্ত্রী দুদকে হাজির হননি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...