ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৯/২০২৬ ৬:০১ পিএম

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক | Your Website Name
নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে কউক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের ফুয়াদ আল খতিব ও সী সাইড হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাসপাতাল ভবন নির্মাণ আইন মানা হয়েছে কিনা, নিয়ম অনুযায়ী পার্কিং ব্যবস্থা আছে কিনা, রোগী বান্ধব হাসপাতাল কিনা, বর্জ্য ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ভবন নকশা যথাযথ আছে কিনা এসব বিষয় তদারকি করা হয়।

এসময় কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, সরকারের নির্দেশে কউক হাসপাতালগুলো পরিদর্শন করছে এবং দুটো হাসপাতাল পরিদর্শনে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। পরবর্তীতে আইনী নোটিশ প্রদান করা হবে এবং প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।

পরিদর্শনকালে কউকের প্রকৌশল সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোঃ তালাত, উপপরিচালক সানজিদা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...