প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৯:০৮ পিএম
mayan
উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত বছরের নির্বাচনে সু চির দলের ঐতিহাসিক বিজয়ের পর এই প্রথম দুই নেতার সাক্ষাৎ হবে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আয়ি আয়ি সোয়ি এএফপিকে বলেন, ‘সু চি মার্কিন প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং পারস্পরিক সুবিধামতো সময়ে এ সফরে যাবেন।সরকারের প্রকৃত প্রধান হিসেবে ওবামার এই আমন্ত্রণে আন্তর্জাতিক অঙ্গনে সু চি-র মর্যাদা আরও বেড়েছে বলে প্রতিবদেনে বলা হয়েছে।গত নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিশাল বিজয়ের পরও জান্তা সরকারের আমলে প্রণীত সংবিধানের কারণে দেশটির প্রেসিডেন্ট হওয়া থেকে সু চি-কে বিরত থাকতে হয়।সাংবিধানিক বিধি-নিষেধ থাকায় সু চি প্রেসিডেন্টের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন এবং তার জন্য ‘স্টেট কাউন্সিলর’ নামের একটি পদ সৃষ্টি করা হয়। সু চি তার দীর্ঘদিনের বন্ধু ও মিত্র হৃতিন কিয়াওকে ‘ছায়া প্রেসিডেন্ট’ হিসেবে নিয়োগ দেন।তবে কবে নাগাদ সু চি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তা স্পষ্ট করা না হলেও ওবামা তার দফতর ছেড়ে যাওয়ার আগেই এ সফর হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন নাগরিকরা ভোট দেবেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer