প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ৮:০৩ এএম

5235587পৃথিবীর অনেক দেশেই দেহ ব্যবসা আইনত বৈধ, যদিও অনেক দেশেই একে বেআইনীও মনে করা হয়৷ তেমনই ভারতেও দেহব্যবসা অবৈধ, কিন্তু তা সত্ত্বেও এদেশে এই বেআইনী কারবার বেশ রমরমিয়ে চলছে৷ ডেলি মেলের খবর অনুযায়ী, এশিয়ার সবথেকে বড় রেডলাইট এরিয়া ভারতেই রয়েছে৷ সেই জায়গায় নাম অনেকেই জানেন, কলকাতার সোনাগাছি৷ এই এলাকাটা ঠিক যত না বড় তার থেকেও বড় এখানে বসবাসকারী মহিলাদের দুঃখের কাহিনী৷ এখানে প্রায় ১৪ হাজারেরও বেশি পতিতা বাস করেন৷

সোনাগাছির অলিগলিতে পথ শিশুর ভিড়, মেকআপে ব্যস্ত যুবতী থেকে অন্দরে অপেক্ষারত রমণী এই এলাকায় হামেশাই চোখে পড়ে৷ এখানে বিভিন্ন বহুতল বাড়িতে দেহব্যবসার আসর বসে৷ এখানে কেউ পেটের দায়ে শরীর বেচে আবার কাউকে জোর করে অন্ধকারে ঠেলে দেওয়া হয়৷ একবার কেউ এখানে ফেঁসে গেলে সহজে তার নিস্তার নেই৷

কলকাতাকে আনন্দনগরী বলে হলেও গোটা শহরের অন্ধকার যেন এই এঁদো গলিতে৷ এখানকার মহিলাদের কাছে এটাই স্বর্গ৷ কিন্তু নিজেদের সন্তানদের নিয়ে বেশ উদ্বিগ্ন এঁরা৷ ছেলেমেয়েদের গায়ে যাতে কাদা না লাগে সেই চেষ্টাই করে চলেন এঁরা৷

এমনিতে পতিতাপল্লী ও দেহব্যবসায়ীদের নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে৷ কিন্তু আপনি শুনলে আবাক হতেই পারে, সোনাগাছির জীবন নিয়েও সিনেমা তৈরি হয়েছে৷ ‘বর্ন ইন ব্রথেলস’ নামের সিনেমাটি অস্কারও পয়েছে৷

এখানকার জীবন দুর্ভাগ্য শব্দটিকেও হার মানায়৷ সে বয়সে আমরা সমাজের নিয়ম-কানুন, শিখি সেবয়সে এখানকার মেয়েরা নিজের শরীর বিক্রি করতে শেখে৷ ১২ থেকে ১৭ বছরের নাবালিকারা অচেনা পুরুষের সঙ্গে রাত কাটাতে শেখে, তাদের মন জোগাতে শেখে৷ তার বদলে তারা পায় মাত্র ১২৪ টাকা৷ এই এলাকায় যদিও বাইরের লোকের আনাগোনা নিষিদ্ধ৷ এমনকি সাংবাদিক বা ফটোগ্রাফারদেরও এলাকার ভিতরে ঢুকতে দেওয়া হয় না৷

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...