প্রকাশিত: ১৭/০৫/২০২০ ৬:১৫ পিএম
প্রতিকী ছবি

মুহিববুল্লাহ মুহিব ::

প্রতিকী ছবি

এবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৭ বছরের এক রোহিঙ্গা তরুনীর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।

রোববার (১৭ মে) বিকেলে এ তথ্য সিবিএনকে নিশ্চিত করেছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রোহিঙ্গা স্বাস্থ্য সমন্বয়কারি ডা. আবু তোহা এম, আর, এইচ ভুইয়া।

তিনি জানান, কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা। তাকে সেখানকার আইওএম হসপিটালের আইসোলেশনে রাখা হয়েছে।

এরআগে, কক্সবাজারে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে একজন রোহিঙ্গা তরুনী।

উল্লেখ্য যে, এখন পর্যন্ত রোহিঙ্গাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের আশে-পাশের এলাকার প্রায় ৬ হাজার রোহিঙ্গাকে লকডাউন করা হয়েছে। সিবিএন

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer