উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১:৫০ এএম
হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে থাকা ‘এমভি বাংলার জয়যাত্রা’ ফের নোঙর তুলেছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতেই জাহাজটি এই প্রণালি অতিক্রম করবে বলে জানা গেছে।

শুক্রবার রাতে বাংলাদেশে শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, হরমুজ প্রণালি থেকে ২০ নটিক্যাল মাইল দূরে আছে ‘বাংলার জয়যাত্রা’। চূড়ান্ত ক্লিয়ারেন্স পেলে আজ (শুক্রবার) রাতেই আশা করি প্রণালি অতিক্রম করবে জাহাজটি।

বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা নোঙর তুলে হরমুজের দিকে রওনা হয়েছি। হরমুজ অভিমুখে আমরা এগিয়ে যাচ্ছি।’

‘বাংলার জয়যাত্রা’ জাহাজে ৩৭ হাজার টন সার আছে, যার পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান।

যুদ্ধবিরতি শুরু হলে গত ৮ এপ্রিল হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু অনুমতি না পাওয়ায় সেই যাত্রায় হরমুজ প্রণালি পার হতে পারেনি। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer