প্রকাশিত: ০৮/১২/২০১৬ ৯:৩০ পিএম

বীর মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা ঋণ কখনো শোধ করার মতো নয়
রফিক মাহমুদ, উখিয়া:

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা ঋণ কখনো শোধ করার মতো নয়। তাদের  বুকের তাজা রক্ত, শ্রম ও মেধাদিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠেছে। যা আগামী প্রজন্ম উন্নত রাষ্ট্র হিসেবে উপহার পাবে বলে উল্লেখ করেছেন উখিয়া উপজেলা সহকারি ভূমি কমিশনার নুরু উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। ১৯৭১ সালের ৮ ডিসেম্বরের এই দিনে উখিয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত উখিয়া হানাদার মুক্ত দিবসে গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা সংসদ উখিয়া শাখার সভাপতি পরিমল বড়–য়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাশেল উদ্দিন সুজনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতকা ও দলীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্ভোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কক্সবাজার-বান্দরবান জেলার সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আব্দুস ছোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ গঠন করেছে বলে আজ আমরা একটি সুন্দর সমৃদ্ধশীল রাষ্ট্র উপহার পেয়েছি। তাই বর্তমান মুক্তিযোদ্ধের স্বপক্ষের প্রধানমন্ত্রী শেখা হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করে যাচ্ছে। সুখে, দুঃখে তাদের খোঁজখবর রাখছেন এবং পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি উখিয়ার মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের কর্মকান্ডে আরও বেগমান করার জন্য সহযোগীতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জাফর আলম, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উখিয়া উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক রতন কান্তি দে। এসময় সার্বিক সহযোগীতা করেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর বাঙালী ও মাষ্টার মধুসুদন দে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গিয়াস উদ্দিন। আলোচনা সভাপতি শেষে উদীচি শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...