প্রকাশিত: ১১/০৬/২০২২ ৫:২৩ পিএম

বার্তা পরিবেশক ::
বিপুল উৎসাহ উদ্দীপনায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৬জন শিক্ষক তাদের পছন্দের ২জন প্রার্থীকে নির্বাচিত করেন।
উখিয়া কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এবার ৩জন শিক্ষক প্রতিদ্বন্ধিতা করেন। আবারো সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে ৫ম বারের মতো শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শাহ আলম। ইতিহাস বিভাগের প্রধান তহিদুল আলম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।
ভোটারদের স্বত:স্পূর্ত অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছে। এমনটি জানিয়েছেন রিটার্ণিং অফিসার ও উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ।
নির্বাচন পরিচালনায় সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, শিক্ষক পরিষদের সেক্রেটারী ছৈয়দ আকবর ও প্রভাষক আমানত উল্লাহ।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...