প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ৩:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

শফিক আজাদ::
মসজিদের সীমানার ঘেরা দেওয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার পশ্চিম টাইপালং এলাকার এক মসজিদের ইমামকে কূপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুরুতর আহত ইমাম পশ্চিম সিকদারবিল জামে মসজিদের নুরুল কবির (৩২)। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মুসল্লীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী ওই এলাকার রুস্তম আলীর ছেলে আলী আকবর(৩৪) ও তার ভাই নুরুল আলম (২৫) ধারালো দা এবং কিরিচ দিয়ে ইমাম নুরুল কবিরকে কোন কিছু বুঝে উঠার আগে উপূর্যপুরী কোপাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জাফর আলম (৬৫) বাঁধা দিতে গেলে তাঁকেও গুরুতর আহত করে সন্ত্রাসীররা। আহতদের বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে রাতেই আশংকাজনক অবস্থায় ইমাম নুরুল কবিরকে চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদিকে আহত জাফর আলম সাংবাদিকদের বলেন, মসজিদের সীমানার সাথে রুস্তম আলী গং এর কিছু জায়গা রয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী আরো ২শতক বিরোধীয় জমি রয়েছে রুস্তম আলী ও ইমাম নুরুল কবিরের। এসব মিলিয়ে গতকাল শুক্রবার তাঁকে একা পেয়ে অতর্কিত ভাবে কূপিয়ে মারাত্মক আহত করেছে। তাঁকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা আমাকে মারধর করে আহত করে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে নিশ্চিত করেছে। তবে উখিয়ার থানার অফিসার ইনচার্জ বললেন মৌখিক ভাবে শুনলেও এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ থানায় আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer