প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:১৯ পিএম

14358800_1088009377979011_798502787128480935_nশহিদুল ইসলাম, উখিয়া::

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকতে পারবেনা। অচিরেই এ সরকারের পতন হবে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলা বিএনপির ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কোর্টবাজারস্থ রাশেদা কামাল টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক বিএ, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, মোক্তার আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, বিএনপি নেতা জহুর আহমদ চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম গফুর উদ্দিন, যুগ্ম আহবায়ক সাইফুল সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer