প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৬:০৪ পিএম

শফিক আজাদ, উখিয়া,
13644251_1146230778776245_2043444987_nউখিয়ায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের নিয়ে এক জঙ্গি ও সন্ত্রাস বিরোধী র্যালী উত্তর সমাবেশ আজ সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ইহুদি নছরার এজেন্টরা বিশ্বে ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য জঙ্গি ও সন্ত্রাসের পথ বেঁচে নিয়েছে। জঙ্গি ও সন্ত্রাসের ইসলামের কোথাও স্থান নেই। বিশ্বে জঙ্গি তৎপরতার ধারাবাহিকতায় গুলশান ও শোলাকিয়ার ঈদের নামাজে হামলা চালিয়েছে। এছাড়াও পবিত্র মদিনা শরীফে জঙ্গি হামলা প্রমাণ করে তারা আসলেই ইসলামের শত্রুু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান। তিনি ইমামদের পবিত্র জুমাবারে মসজিদে খুতবায় মুসলিমদের এ ব্যাপারে সতর্ক করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া ইমাম সমিতির সভাপতি রফিক আহমদ হাশেমী, সাধারণ কেয়ারটেকার ছলিম উল্লাহ, মাহাবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইফার মডেল কেয়ারটেকার মাওলানা জাফর আলম। সভার সভাপতিত্ব করেন মাওলানা আমান উল্লাহ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer