প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৭:২১ এএম , আপডেট: ২০/০৯/২০১৬ ৭:৪৪ এএম
nmপ্রেস বিজ্ঞপ্তি ::
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ আলীর পিতা রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং নিবাসী হাজী নজির আহম্মদ ১৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী………… রাজিউন)  সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় পশ্চিম ডিগলিয়াপালং কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গনে তাহার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সভাপতি মাওঃ মুফতি আব্দুল গফুর নদিম, সহ-সভাপতি মুফতি মুসলিম উদ্দিন, সেক্রেটারী মাষ্টার কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ ইসমাঈল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওঃ এম জাহাঙ্গীর রফিক প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...