প্রকাশিত: ৩১/১২/২০১৬ ৭:৪৯ এএম , আপডেট: ৩১/১২/২০১৬ ৭:৫০ এএম

রফিক মাহমুদ, উখিয়া :
উখিয়ার বহুল অালোচিত গাড়ি পুড়ানো মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন সহ ১৫ জন অাসামী। গত ২৯ ডিসেম্বর কক্সবাজার অামলী অাদালত এর বিচারক, সুশান্ত প্রষাদ চাকমার অাদালতে বাদী ও তদন্তকারী কর্মকর্তা সহ মোট ৯ জন স্বাক্ষ গ্রহণ শেষে উক্ত মামলার রায় প্রদান করেন। এই মামলায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ বারের নিবার্চীত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, ৪নং ওয়ার্ড়ের মেম্বার জয়নাল অাবেদীন, ৩নং ওয়ার্ড়ের সাবেক মেম্বার মুফিদুল অালম সহ মোট ১৫ জন অাসামীকে বেকসুর খালাস দেয় বিজ্ঞ অাদালত। গত ২০১৪ সালের ৫ জানুয়ারী নিবার্চনে উখিয়া টেকনাফ সংসদ সদস্য অালহাজ্ব অাব্দুর রহমান বদি’র নিবার্চনী প্রচারনার গাড়ি সিএনজি ও মাইক সহ ভাঙ্গচুর করেছিল দুর্বৃত্ততরা। তাদের দেওয়া অাগুনে সিএনজি মাইক পুড়ানো দায়ে ঐ বছর ১৮ ডিসেম্বর ১৩ইং জি অার ২৮৮/১৩ মামলা হয়। যাতে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ মোট ১৫ জন অাসামী ছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সন্তুষ প্রকাশ করে বলেন, সকল স্বাক্ষীগণ সত্য স্বাক্ষী দেওয়াতেই, অাদালত থেকে নিয়্যায় বিচার পেয়েছেন বলে দাবী করেন তিনি।
এব্যাপারে বাদী পক্ষের অাইন জীবি এ পি পি, এড়. সুরনজিত এর মোবাইল ফোনে মামলা প্রমান করিতে ব্যর্থতার কারন জানতে চাইলে তিনি বলেন, কোন স্বাক্ষী ঘটনার সত্যতা স্বীকার করে নাই বিধায় মামলা থেকে অাসামীগণ বেকসুর খালাস পেয়েছেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer