ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ৫:৫২ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক রোহিঙ্গা যুবকের। সোমবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সংলগ্ন মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক মো. সালমান (২৭) ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. নিজামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ক্যাম্প-১০ এর বাসিন্দা সালমান বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে গেলে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার মতে, বেশিরভাগ রোহিঙ্গাই ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনার উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে থাকে; বৈধ কোনো কারণে তাদের সেখানে যাওয়ার সুযোগ কম।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে মাইন বিস্ফোরণ হয়ে একজন আহত হয়৷ স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...