ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ৬:৪৮ পিএম , আপডেট: ০৪/০৭/২০২৬ ৬:৪৮ পিএম

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন। শনিবার (৪ জুলাই) মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকারের স্বাগত জানানোর মধ্য দিয়ে তার এ সফর শুরু হয়।

পরিদর্শনকালে ড. তানাকা জাইকার সহায়তায় পরিচালিত জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় মুরগি পালন করা একটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে প্রকল্পের মাধ্যমে অর্জিত দক্ষতা, খাদ্য নিরাপত্তা, পুষ্টির উন্নয়ন এবং আয়ের নতুন সুযোগ সৃষ্টির অভিজ্ঞতা শোনেন।

এ সময় তিনি উপকারভোগী পরিবারগুলোর সফলতার গল্প শুনে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান।

উপকারভোগীরা জানান, প্রকল্পের মাধ্যমে অর্জিত প্রশিক্ষণ ও দক্ষতা কাজে লাগিয়ে তারা মুরগি পালন সম্প্রসারণের পরিকল্পনা করছেন, যা ভবিষ্যতে পরিবারের আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. তানাকা আকিহিকো উপকারভোগীদের উদ্যোগের প্রশংসা করে বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে কমিউনিটিভিত্তিক জীবিকা কর্মসূচির গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতেও সহায়ক।

মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন, জাইকার সহযোগিতায় পরিচালিত জীবিকা উন্নয়ন কার্যক্রম রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে জাইকার সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে টেকসই জীবিকা উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে জাইকা ও মুক্তি কক্সবাজারের চলমান অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...