ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ৭:২২ পিএম , আপডেট: ২৯/০৮/২০২৬ ৭:২৬ পিএম

কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে ১৩টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুর রহিম শাহিন ও শফিউল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ কামরুদ্দিন মুকুল। সহ-সভাপতি পদে এইচ এম সলিম উল্লাহ ও আব্দু লতিফ বাচ্চু।

সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ, কাজী হুমায়ুন কবির বাচ্চু ও হুমায়ুন কবির জুশান মনোনয়ন দাখিল করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল আজিজ ও ওবায়দুল হক চৌধুরী আবু এবং সহ-সাধারণ সম্পাদক পদে শহিদ রুবেল মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল ও শফিউল শাহিন এবং দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে এম ফেরদৌস ওয়াহিদ মনোনয়ন দাখিল করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাঈদ মোহাম্মদ আনোয়ার, মওলানা নুরুল হক, আমানুল হক বাবুল ও রতন কান্তি দে।

 

উখিয়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে।

 

উল্লেখ্য, গত ২৭ আগস্ট প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ, আজ ২৯ আগস্ট মনোনয়ন পত্র দাখিল, আগামী কাল ৩০ আগস্ট মনোনয়ন পত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ (বৈধ ও বাতিলকৃত মনোনয়ন), আগামী ১ সেপ্টেম্বর আপিল আবেদনপত্রের উপর শুনানী ও সিদ্ধান্ত প্রদান এবং বৈধ ও বাতিলকৃত প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ, ৪ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ,

সর্বশেষ আগামী ৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে৷

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer