ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৬ ৬:৫৪ এএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় নিজেদের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০মে) রাজধানীতে ১০০ উপজেলার সাথে উখিয়ার প্রার্থী হিসেবে জেলা এনসিপির দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইনের নাম ঘোষণা করা হয়।

কিছুদিন আগে জামায়াতে ইসলামী উখিয়ায় তাদের একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান এড. শাহজালাল চৌধুরীর নাম ঘোষণা করে।

বিরোধীদলীয় জোটের দুই প্রধান দল নিজেদের প্রার্থী দিলেও এখনো ক্ষমতাসীন বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার কোন ঘোষণা আসেনি।

উপজেলা পরিষদ বিলুপ্ত হতে পারে এমন আলোচনাও রয়েছে, ফলে বিএনপি হাইকমান্ডের নির্দেশনার জন্য অপেক্ষা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মাঠের বাস্তবতা বলছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী দলটি সমর্থিত একক প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী ও দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করতে চান বলে সমর্থক ও অনুসারীদের সূত্রে জানা গেছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...