ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ১০:২৫ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে কথিত আরসা (ARSA) সদস্য মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্টে জানানো হয়েছে, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম (২৭) নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, কথিত আরসা ও আরএসও (RSO) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন কারণে কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এছাড়া ঘটনার সময় ভোররাতে ওই এলাকায় জুবায়েরের উপস্থিতিকেও সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য প্রাথমিক পর্যায়ের এবং তদন্তসাপেক্ষ।

ঘটনার খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জুবায়েরের পিতার নাম রহমত উল্লাহ। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer