ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ৯:১৬ পিএম

ওমর ফারুক,উখিয়া
‎কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীন কতৃক জনৈক সংবাদকর্মীর ৮ম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্রী তিশা কে ক্লাস রুমে ইভটিজিং ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

‎জানা যায়, কক্সবাজারের সাংবাদিক ও এডভোকেট ক্লার্ক বেলাল আজাদের কন্যা, মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা ((১৪) কে গত ৫ মে দুপুরে বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীন নেকাশ না পরার অপরাধে চরম উত্ত্যক্ত ও লাঠি দিয়ে নির্মম ভাবে এলোপাতাড়ি মারধর করে। আহত শিক্ষার্থী তিশা কে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ‎পরিবারের দাবি, এ ঘটনায় শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

‎এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান অসিত কুমার পাল জানান, ঘটনাটি শুনেছি, তবে ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না।
অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বক্তব্য নিতে চাইলে তিনি, ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এদিকে নির্যাতিত শিক্ষার্থীর পিতা বেলাল আজাদ জানান, তার স্কুল শিক্ষার্থীকে দপ্তরী কতৃক নির্মম নির্যাতনের ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করে বলে, ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীন বিভিন্ন ভাবে তাদের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে।

জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা (১৪) কে নির্মম নির্যাতনের ‎ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...