উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৯:২০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার বাসিন্দা মোঃ রবিউল আলম নামের এক ব্যক্তি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, ২০২০ সালের ২৯ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রয়েল টিউলিপ সি-পার্ল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকত এলাকা থেকে তিনি  নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রবিউল আলম উখিয়া উপজেলার ইনানী এলাকার মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা। তিনি বদিউল আলমের ছেলে এবং মনোয়ারা বেগমের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, রবিউল আলম মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময় পার হলেও প্রিয়জনের খোঁজ না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতার জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

যোগাযোগ:
০১৮৭৯-০৪৩০৭১
০১৩২৭-১৫৪৪৮৪

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer