ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ২:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিলে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। এসময় দালাল চক্রের সহযোগী সন্দেহ একজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer