প্রকাশিত: ২৪/০৫/২০২০ ৩:৪৫ এএম

এম.কলিম উল্লাহ, উখিয়া:
কক্সবাজারে উখিয়ায় ৩৬৫ মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ৫০০০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা হল রুমে চেক বিতরণ সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী এই চেক বিতরণ করেন।

চেক বিতরণকৃত মসজিদ গুলোর মধ্যে রয়েছে রাজাপালং ইউনিয়নে ১৩৫ টি, রত্না পালং ইউনিয়নে ৩৮ টি, জালিয়াপালং ইউনিয়নে ৫৮টি, হলদিয়া পালং ইউনিয়নে ৯৪ টি, পালং খালি ইউনিয়নে ৪০টি মসজিদ। ৩৬৫ মসজিদে সর্বমোট ১৮ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার প্রত্যেক মসজিদে অবশ্যই সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী সচেতনতা অবলম্বন করে আমরা সকলে মিলে ঈদের জামাত ও ঈদ উদযাপন করব। এক্ষেত্রে সকল মসজিদের ইমাম, খতিব, মসজিদ পরিচালনা কমিটিকে সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা,ইমাম, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...