ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১০:০১ পিএম

উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল কাঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভিন আক্তার মৃত আব্দুল গফুরের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারভিন আক্তারের সঙ্গে তার সতীন নুর বাহারের (৪৫) পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ঘটনার আগের রাতেও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে অভিমান করে ঘুমের ওষুধ সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসাও করা হয়। তবে শুক্রবার ভোরে পরিবারের সবার অগোচরে নিজ বসতঘরের উঠানে থাকা একটি আম গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন পারভিন আক্তার।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মরিচ্যা বাজারস্থ আল-বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উখিয়া থানার এসআই সুস্ময় দাস গুপ্ত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান নিশ্চিত করেছেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...